ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মোল্ড/ডাই বিভাগে ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: মোল্ড/ডাই।
পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।
অভিজ্ঞতা: ২-৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: ২২-৩০ বছর।
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি এবং ২টি উৎসব বোনাস।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট, ২০২৬।
সূত্র: বিডিজবস।
আরও পড়ুন: