মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কিউসি, ফ্যাক্টরি কমপ্লেক্স বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট/কেমিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: কিউসি, ফ্যাক্টরি কমপ্লেক্স।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: রসায়নে বিএসসি/এমএসসি।
অভিজ্ঞতা: কমপক্ষে এক বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: নারায়ণগঞ্জ।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট, ২০২৬।
সূত্র: বিডিজবস।