হোম > চাকরি > সরকারি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ৪২ পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ১৬তম গ্রেডের ৫ ক্যাটাগরিতে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৬ আগস্ট, চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ৬টি

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী ৯টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ৫টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০টি

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী কাম ক্যাশিয়ার ২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যবসায় বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

বয়সসীমা: ১১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ হতে হবে।

আবেদন ফি: সকল পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। তবে অনগ্রসর প্রার্থীদের সকল গ্রেডের ক্ষেত্রে আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৯ সেপ্টেম্বর ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন: