হোম > চাকরি > সরকারি

পেশকার পদের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭৮

চাকরি ডেস্ক 

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব বাজেটের আওতায় পেশকার (গ্রেড-১৬) পদে জনবল নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৩৭৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মো. কামরুল আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণপূর্বক) আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ‘পরিচালক (প্রশাসন), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা’ বরাবর নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে।

এসব কাগজপত্র হলো অনলাইন আবেদনের রঙিন কপিসহ আবেদনের সঙ্গে দাখিল করা সব সনদপত্রের ফটোকপি (সত্যায়িত) ৪ কপি; সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি এবং পুলিশ ভেরিফিকেশন ফরম (ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্বহস্তে পূরণপূর্বক) ৪ কপি।

বিসিআইসির পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১০২

পায়রা বন্দর কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ

ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরীক্ষার সূচি

শ্রম মন্ত্রণালয়ের পরীক্ষার সূচি

সড়ক ও জনপথ অধিদপ্তরে ১৮৮ পদে চাকরি

জুলাই স্মৃতি জাদুঘরে ৯৬ জনের চাকরি

এনজিও ফাউন্ডেশনের মৌখিক পরীক্ষার সূচি

বোয়েসেলের ৫ পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ