বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে (বিইপিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৮ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/ হিসাববিজ্ঞান/ব্যবসা প্রশাসন/ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ৪টি।
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৪টি।
যোগ্যতা: মাধ্যমিক বা সমমান।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম: গাড়িচালক।
পদসংখ্যা: ৪টি।
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি