হোম > চাকরি > সরকারি

পায়রা বন্দর কর্তৃপক্ষের মৌখিক পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 

পায়রা বন্দর কর্তৃপক্ষের (পাবক) ওয়ার্কচার্জ ভিত্তিতে অস্থায়ীভাবে ৮ ক্যাটাগরির ১০টি পদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির যুগ্মসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা), সহকারী শিক্ষক (চারুকলা/ড্রয়িং), অফিস সহায়ক, দপ্তরি/আয়া।

এর আগে, ২৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারি উল্লেখিত ৭টি পদের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনে এসব পদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশের পরে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হবে।

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষা শুরু হওয়ার আগে সব সনদের এক সেট সত্যায়িত ফটোকপি পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে।

জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

বিজ্ঞান জাদুঘরের মৌখিক পরীক্ষা ৩ ফেব্রুয়ারি

বিমা কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার সূচি

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ২৯৯

কলকারখানা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

গণগ্রন্থাগার অধিদপ্তরের ১২ পদের ফল প্রকাশ

তুলা উন্নয়ন বোর্ডে ১০ পদে ৩৬ জনের চাকরির সুযোগ

নবম গ্রেডে কর্মী নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিকেএসপিতে চাকরির সুযোগ

বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে এনআইবি