বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর অধীনে তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরে ১৮ ক্যাটাগরির ৭৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে, চলবে ২৮ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরিপ্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৫টি (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
পদের নাম: ক্যাটালগার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
পদের নাম: ক্যাশিয়ার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ২০টি।
যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ২৪টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর
পদের নাম: মডেলার।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: চারুকলা বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রি এবং মডেল ও ডিওরমা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা।
পদের নাম: স্টোর কিপার।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন স্নাতক ডিগ্রি এবং স্টোরের কাজে অন্যূন ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: গ্যালারি অ্যাটেনডেন্ট।
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজিতে কথোপকথনের দক্ষতা।
পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেট।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: ইলেকট্রিশিয়ান।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: রিসিপশনিস্ট।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজিতে কথোপকথনের দক্ষতা।
পদের নাম: প্রকাশনা সহকারী।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। তবে ১ ও ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন মন্ত্রিপরিষদ বিভাগ। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের ১-৬ এবং তোশাখানা ইউনিটের ১-৮ নং পদের জন্য ১১২ টাকা, মন্ত্রিপরিষদ বিভাগের ৭ নং এবং তোশাখানা ইউনিটের ৯-১১ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি