হোম > চাকরি > সরকারি

বিমান বাংলাদেশের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১

চাকরি ডেস্ক 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ৩টি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এই পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে মোট ৬১ পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) কর্তৃক স্বাক্ষরিত ফলসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কো-অর্ডিনেটর পদে ৬ জন, শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি) পদে ২৫ জন এবং জুনিয়র মেকানিক (এমটি) পদে ৩০ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের পরবর্তীকালে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষার সূচি শিগগির পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কর কমিশনারের কার্যালয়ে চাকরি

৩৯ জনকে নেবে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

স্থাপত্য অধিদপ্তরের ফল প্রকাশ

চাকরির সুযোগ দেবে গাজীপুর কর অঞ্চল

আজ ডেডলাইন: বাংলাদেশ কোস্ট গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় গ্রন্থকেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

২২৮ জনকে নিয়োগ দেবে আনসার ও ভিডিপি

আজ ডেডলাইন: দুই সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ পদে বড় নিয়োগ

৩৮ জনকে নেবে কর কমিশনারের কার্যালয়