জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (এসআরএম) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার (আরও)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ জুলাই পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
বিভাগের নাম: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (এসআরএম)।
পদের নাম: রিলেশনশিপ অফিসার (আরও)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: ২ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২ জুলাই ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম