হোম > চাকরি > ব্যাংক

কর্মী নেবে মধুমতি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেজারি ফ্রন্ট অফিস বিভাগে ‘হেড অব ট্রেজারি (এসভিপি-ইভিপি)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ: ট্রেজারি ফ্রন্ট অফিস।

পদের নাম: হেড অব ট্রেজারি (এসভিপি-ইভিপি)।

পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: কমপক্ষে ১৬ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট, ২০২৬।

সূত্র: বিডিজবস।