শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লায়াবিলিটি বিজনেস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
বিভাগের নাম: লায়াবিলিটি বিজনেস।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস থাকতে হবে।
অভিজ্ঞতা: এক বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: কমপক্ষে ২১ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি দুটি, বিমা, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস, ইনসেনটিভ কমিশন এবং অন্যান্য সকল সুবিধা কোম্পানির নীতি অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই, ২০২৬ তারিখ।
সূত্র: বিডিজবস ডটকম