আজকের পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগে একাধিক পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. মাল্টিমিডিয়া রিপোর্টার (বিনোদন ও শিল্প-সংস্কৃতি)
দায়িত্ব ও দক্ষতা
* বিনোদন ও শিল্প-সংস্কৃতির সংবাদ সংগ্রহ, লেখা ও প্রতিবেদন তৈরি করা।
* অনুষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া।
* ভিডিও প্রতিবেদন তৈরি করা এবং ক্যামেরার সামনে সাবলীলভাবে উপস্থাপন করা।
* উপস্থাপনায় বিশেষ দক্ষদের অগ্রাধিকার।
২. মাল্টিমিডিয়া রিপোর্টার (অপরাধ ও আদালত)
দায়িত্ব ও দক্ষতা
* ঘটনাস্থল ও আদালত থেকে ভিডিও রিপোর্টিং করা এবং ক্যামেরার সামনে সাবলীলভাবে উপস্থাপন করা।
* সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া।
* অপরাধ, মামলা ও আদালত-সংশ্লিষ্ট সংবাদ সংগ্রহ এবং প্রতিবেদন তৈরিতে দক্ষতা।
* অনুসন্ধানী সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের সক্ষমতা।
৩. ভিডিও এডিটর
দায়িত্ব ও দক্ষতা
* ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী ভিডিও প্যাকেজ ও রিলস সম্পাদনা করা।
* ভিডিওতে গ্রাফিকস, টাইটেল ও ভিজ্যুয়াল উপাদান যুক্ত করা।
* Adobe Premiere Pro-তে দক্ষতা ও After Effects দিয়ে মোশন গ্রাফিকস তৈরির অভিজ্ঞতা।
* কপিরাইট ও সোশ্যাল মিডিয়া পলিসি সম্পর্কে ধারণা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (সব পদের জন্য): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। অনলাইন সংবাদপত্র বা মাল্টিমিডিয়া-সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা career@ajkerpatrika.com ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সময় ই-মেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬।