হোম > ইসলাম

কবরস্থানে যেসব কাজ করা নিষেধ

মুফতি আবু দারদা

কবরে যা ইচ্ছা করার অনুমতি দেয় না ইসলাম। কবরকে ঘিরে আমাদের সমাজে প্রচলিত অনেক কাজ করতে নিষেধ করেছেন মহানবী (সা.)। এখানে এমন কয়েকটি কাজের কথা তুলে ধরা হলো—

১. কবরে পশু জবাই করা নিষেধ। রাসুল (সা.) বলেছেন, ‘ইসলামে (কবরের পাশে) কোনো জবাই নেই।...জাহিলি যুগের লোকজন কবরে গাভি বা ছাগল জবাই করত।’ (আবু দাউদ: ৩২২২)

২. কবরের ওপর বসা নিষেধ। মহানবী (সা.) বলেন, ‘তোমাদের কেউ কবরের ওপর বসবে, এর চেয়ে উত্তম হলো আগুনের টুকরার ওপর বসা। আর সেই আগুন যেন তার কাপড় পুড়িয়ে দিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেয়।’ (মুসলিম: ৯৭১)

৩. কবরের দিকে মুখ করে নামাজ আদায় করা নিষেধ। এটি হারাম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কবরের দিকে (মুখ করে) নামাজ আদায় করবে না এবং তার ওপর বসবেও না।’ (মুসলিম: ৯৭২)

৪. কাবামুখী হয়ে পড়লেও কবরের পাশে নামাজ পড়া অনুচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পুরো পৃথিবীই মসজিদ, শুধু কবরস্থান ও গোসলখানা ছাড়া।’ (তিরমিজি: ৩১৭)

৫. কবরস্থানকে উৎসবের জায়গা বানানো অনুচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ো না এবং কবরগুলোকে উৎসবের জায়গা বানিয়ো না।’ (আবু দাউদ: ২০৪২)

৬. কবরের ওপর মসজিদ নির্মাণ করা ও মোমবাতি জ্বালানো নিষেধ। নারীদেরও কবর জিয়ারতে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুল (সা.) নারী কবর জিয়ারতকারী, তার ওপর মসজিদ নির্মাণকারী ও তাতে বাতি প্রজ্বালনকারীদের অভিশাপ দিয়েছেন।’ (আবু দাউদ: ৩২৩৬)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

মৃত্যুর পর কবরের প্রথম প্রহর কাটে যেভাবে

শত্রুর ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকার দোয়া

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

যে সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না

আজকের নামাজের সময়সূচি: ০৯ নভেম্বর ২০২৬

ওমরাহ করার নিয়ম: ইহরাম থেকে তাওয়াফ পর্যন্ত পূর্ণ গাইড

নিরাপদ সড়ক গড়তে ইসলামের নির্দেশনা

সকাল-সন্ধ্যার গুরুত্বপূর্ণ জিকির ও আমল

আজকের নামাজের সময়সূচি: ০৮ নভেম্বর ২০২৬