হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেলানিয়া ও ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে ভিডিও প্রকাশ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইরান থেকে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ট্রাম্পের সর্বকনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়ে একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে মেলানিয়া ট্রাম্পের নিউইয়র্ক শহরের গতিবিধি এবং বিভিন্ন শপিং লোকেশনের চিত্র তুলে ধরা হয়েছে।

‘হোয়ার টু কিল মেলানিয়া’ বা ‘মেলানিয়াকে কোথায় হত্যা করা যায়’ শিরোনামের এই ভিডিওটিতে বলা হয়েছে—তাঁর কেনাকাটার স্থানগুলো বিশ্বের স্বাধীনতা সংগ্রামীদের অপারেশনের জন্য উপযুক্ত হতে পারে। এমনকি তিনি যে পোশাকগুলো কিনতে পারেন, সেগুলোতে স্নায়ু বিষ (নার্ভ এজেন্ট) প্রয়োগের মতো ভয়াবহ প্রস্তাবও দেওয়া হয়েছে ওই ভিডিওতে। শেষ অংশে ১৮ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে উদ্দেশ্য করে সরাসরি হুমকি দিয়ে বলা হয়, ‘এটি কেবল শুরু। ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা করো।’

তবে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেলানিয়া ও ব্যারন উভয়ই মার্কিন সিক্রেট সার্ভিসের সর্বক্ষণ নিবিড় নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন। হোয়াইট হাউস, নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার এবং মার-এ-লাগোসহ ট্রাম্প পরিবারের সমস্ত সম্পত্তি সর্বোচ্চ নিরাপত্তায় সুরক্ষিত।

ডিজিটাল এই হুমকির পাশাপাশি ইরানের ভেতরেও মার্কিনবিরোধী প্রচারণা তুঙ্গে উঠেছে। তেহরানের জুমহুরি স্ট্রিটে ডোনাল্ড ট্রাম্পের একটি বিশালাকার বিলবোর্ড বসানো হয়েছে, যেখানে তাঁকে একাধিক হাত দিয়ে শ্বাসরোধ করার দৃশ্য দেখানো হয়েছে এবং পাশে লেখা রয়েছে, ‘প্রতিশোধ অনিবার্য’। অন্য কিছু বিলবোর্ডে ট্রাম্পের পাশাপাশি তাঁর পুরো পরিবারের মৃত্যুর আহ্বান জানিয়ে লেখা হয়েছে, ‘রক্তের বদলে রক্ত’।

সম্প্রতি যৌথ মার্কিন-ইসরায়েলি অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনিও এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তু। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে তাদের হিটলিস্টে আছি।’ তিনি আরও জানান, ইরান যদি কখনো তাঁকে হত্যা করতে সক্ষম হয়, তবে এর জবাবে দেশটিতে নজিরবিহীন বিমান হামলা চালানোর স্পষ্ট নির্দেশ তিনি ইতিমধ্যেই দিয়ে রেখেছেন।

ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক—দৃঢ় সমর্থনের কথা জানালেন জেলেনস্কি

একই দিনে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন জেলেনস্কি ও নেতানিয়াহু

হামলা বন্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে ভাঙতে চায় যুক্তরাষ্ট্র, ফের কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে বাড়ি থেকে ছয় শিশুসন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার, হত্যার পর আত্মহত্যা বলে সন্দেহ

যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবারের উৎসবে বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ২, আহত ৫

‘ভয়াবহ হামলা’র হম্বিতম্বির পর ইরানে কেন অভিযান বন্ধ করলেন ট্রাম্প

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া প্রধান প্রসিকিউটরকে সরানোর সিদ্ধান্ত আইসিসির

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে ‘সাইক্লোস্পোরিয়াসিস’ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও অর্থের সংকটে ট্রাম্প, এবার টান তেলের মজুতেও

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর বসছে ট্রাম্পের নতুন ১০-১২.৫% শুল্ক