হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা: সর্বশেষ যা জানা গেল

বিবিসি

ভারত সরকার জানিয়েছে, ভারত শাসিত কাশ্মীরে গত মাসে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জবাবে তারা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে।

৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দিল্লি জানালেও কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়নি।

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তিনটি স্থানে হামলা হয়েছে এবং তারা এর জবাব দেবে।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান পাল্টা হিসেবে কাশ্মীর সীমান্ত বরাবর গোলাবর্ষণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ শহরের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখান থেকে তোলা ভিডিওতেও বিকট শব্দসহ বেশ কয়েকটি বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে।

১৯৪৭ সালের দেশভাগের পর থেকে ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরকে নিজেদের পূর্ণাঙ্গ ভূখণ্ড দাবি করে। কিন্তু দুই দেশই ভাগ করে শাসন করে। এই অঞ্চল দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।

আরও খবর পড়ুন:

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সন্তানের সামনে ফরাসি নারী পর্যটককে ধর্ষণ—দুই আসামির মৃত্যুদণ্ড বহাল পাকিস্তানে

ইরান যুদ্ধের শিক্ষা নিয়ে তেলের কৌশলগত মজুত গড়ছে পাকিস্তান

বেলুচিস্তানে চলন্ত ট্রেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৪

অজ্ঞাত বন্ধুকধারীর গুলিতে ‘আল-বদর’ কমান্ডার নিহত

পাকিস্তানে আলোচিত টিকটক কিশোরী হত্যায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড

সিন্ধু পানি চুক্তিতে পাকিস্তানের পক্ষে রায় আন্তর্জাতিক আদালতের

রাস্তাঘাট ও স্থাপনার আদি হিন্দু ও জৈন নাম ফেরাচ্ছে পাকিস্তানের শহর

হাসপাতালে ভর্তি ও অন্যান্য অধিকার বহালের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন ইমরান খানের

পরিবার–গোত্রের অমতে বিয়ে, জ্বালিয়ে দেওয়া হলো শতাধিক ঘরবাড়ি