হোম > বিশ্ব > ভারত

ফ্রান্স থেকে ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিল ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) জন্য ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সরকার। প্রায় ৩ লাখ ২৫ হাজার কোটি রুপির এই চুক্তি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রয় হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) এ কর্মসূচির জন্য ‘অ্যাকসেপ্ট্যান্স অব নেসেসিটি’ অনুমোদন দেয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আসন্ন ভারত সফরের আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাব অনুযায়ী ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থা দাসো অ্যাভিয়েশন থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনা হবে। এর মধ্যে ১৮টি বিমান সরাসরি প্রস্তুত অবস্থায় (অফ-দ্য-শেলফ) ফ্রান্স থেকে আনা হবে। অন্য ৯৬টি যুদ্ধবিমান ভারতেই উৎপাদন করা হবে।

চুক্তির অংশ হিসেবে উন্নত যুদ্ধবিমান তৈরির প্রযুক্তিও ভারতকে সরবরাহ করা হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই ক্রয়প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদন দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি(সিসিএস)।

এ ছাড়া রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিএসি আজ সশস্ত্র বাহিনীর আরও কিছু প্রস্তাবে ‘অ্যাকসেপ্ট্যান্স অব নেসেসিটি’ দিয়েছে, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার কোটি রুপি।

৭ বছর পর ইরান থেকে তেল কিনছে ভারত

কয়েক বছরের মধ্যে এই প্রথম ইরান থেকে এলপিজি কিনল ভারত

সামরিক সরঞ্জাম রপ্তানি বেড়েছে ভারতের: কারা কিনছে, কী কিনছে

ছেলে না হওয়ায় যমজ কন্যাকে কুয়ায় ফেলে হত্যা করলেন বাবা

ভারতে ভোটার তালিকায় বাদ পড়ল মীর জাফরের বংশধরেরাও

বাংলাদেশ সীমান্তে নদী-খালে সাপ-কুমির নামাবে বিএসএফ

ইরান যুদ্ধ: এবার হুমকির মুখে ভারতের কনডমশিল্প

ঘরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে ১৭ তলা থেকে স্ত্রীর লাফ

বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশে জনগণনা, মাঠে নামছে ৩০ লাখ কর্মী

প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি