হোম > বিশ্ব > ইউরোপ

খেরসন অঞ্চল দখলে নেওয়ার দাবি রাশিয়ার

ইউক্রেনে চলমান সামরিক অভিযানের তৃতীয় মাসে এসে দেশটির দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চল পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। সেই সঙ্গে খারকিভ, জাপোরিঝিয়া ও মাইকোলাইভের কিছু অংশ দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, তারা দোনবাসের খারকিভের কাছে আমাদের সৈন্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের অংশে একটি ‘নতুন সরকার’ গঠনের চেষ্টা করছে।

যুদ্ধের প্রথম দিকে খেরসন শহর দখল করেছিল রাশিয়া। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানায়,  রুশ সেনারা আংশিকভাবে এর নিয়ন্ত্রণ হারিয়েছে। 

এদিকে গতকাল মঙ্গলবার পুতিন দাবি করেছেন, মারিউপোলের যুদ্ধ শেষ হয়েছে। 

রাশিয়া সম্পর্কিত পড়ুন:

ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, সামাল দিতে সুপারমার্কেটে পুলিশ

যুক্তরাজ্যের প্রতি পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা

কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮

৪০ বছর পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী

রেডিওলজিক্যাল–রাসায়নিক যুদ্ধে রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে চীন, বেইজিং বলছে ‘ভিত্তিহীন’

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী

জার্মানির স্টেড শহরে বন্দুক হামলায় নিহত ৫

ইউক্রেনের ‘দুর্গ–বলয়ে’ প্রবল আঘাত রাশিয়ার, অগ্রগতির ইঙ্গিত

ইউক্রেনের ৪ অঞ্চল দখলের আগে থামবে না রাশিয়া: পুতিন

ইউরোপের রেকর্ড গরমে মৃত্যুর সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও