হোম > বিশ্ব > ইউরোপ

৬ বছর বয়সে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর’ মেয়েটি এখন ২৪-এ দেখতে কেমন

আজকের পত্রিকা ডেস্ক­

শৈশবেই র‍্যাম্পে হাঁটতে শুরু করেছিলেন থিলান ব্লন্ডো। ছবি: সংগৃহীত

মাত্র ছয় বছর বয়সে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন ফরাসি মডেল থিলান ব্লন্ডো। এখন তিনি ২৪ বছর বয়সী—পুরোপুরি একজন প্রাপ্তবয়স্ক নারী। ছোটবেলার সেই চেহারার সঙ্গে তাঁর এখনকার রূপ-লাবণ্য বেশ ভিন্ন। তবে সৌন্দর্যে এখনো তিনি অনন্য।

থিলান এখন লম্বা গাঢ় চুলে, মেকআপের সাহায্যে তাঁর মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তোলেন। ছোটবেলায় তাঁর নীল চোখ, স্বর্ণালি চুল আর মোহময় ঠোঁট নজর কেড়েছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জ্যঁ পল গলতিয়েরের। মাত্র তিন বছর বয়সে তিনি তাঁর নজরে পড়েন। এরপর চার বছর বয়সেই হাঁটেন প্রথম র‍্যাম্পে।

তিন বছর পর, মাত্র ছয় বছর বয়সে তিনি পান ‘বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে’র উপাধি। দশ বছর বয়সে তিনি ‘ভগ প্যারিস’ এর জন্য কাজ করে বিশ্বের সবচেয়ে কম বয়সী মডেল হওয়ার গৌরব অর্জন করেন।

বর্তমানে থিলান কাজ করছেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে—যেমন মিউ মিউ, ডোলস অ্যান্ড গাব্বানা, ল’রিয়েল প্যারিস, ভার্সেস, রালফ লরেন এবং হুগো বস। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক।

থিলানের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘হ্যাভেন মে ক্লথিং’ এবং বিউটি ও হেয়ার কেয়ার লাইন ‘এনালাইট’-এর কথাও শোনা যায়।

থিলান ব্লন্ডো

চিরকাল সৌন্দর্যের প্রশংসা পেলেও থিলান বরাবরই নিজের অবস্থান নিয়ে বিনয়ী ছিলেন। ২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘লোকজন যখন বলে, তুমি তো বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে, আমি বলি—আমি না, আমি তো শুধু আইপ্যাড নিয়ে খেলছি।’

তিনি আরও বলেছিলেন, ‘এখনো যখন কেউ বলে আমি সবচেয়ে সুন্দর, আমি বলি—না, আমি এখনো নই, আমি শুধু একজন মানুষ, একজন তরুণী।’

থিলান ব্লন্ডো

তবে তাঁর জীবন সব সময় রঙিন ছিল না। ২০২১ সালে থিলান জানান, তিনি ওভারিয়ান সিস্ট সংক্রান্ত জটিলতায় একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। একটি সিস্ট ফেটে গিয়ে তাঁর পেটে ভয়াবহ ব্যথা সৃষ্টি করেছিল। পরে ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সবাইকে শরীরের সামান্য ব্যথাকেও গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।

থিলানের বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, শরীর যখন ব্যথা দেয়, তখন তা অবহেলা করা উচিত নয়। যতক্ষণ না কেউ সমস্যার আসল কারণ খুঁজে বের করতে পারে, ততক্ষণ বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে হবে।’

তিনি মনে করিয়ে দেন, ‘সামান্য ব্যথাও হতে পারে বড় কোনো সমস্যার পূর্বাভাস।’

সাত বছর পর চীন সফরে যাচ্ছেন ব্রিটিশ এমপিরা

মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

সারায়েভোতে যুদ্ধের সময় ‘সুন্দর নারী’ হত্যার প্রতিযোগিতা হয়েছে—নতুন বইয়ে দাবি

নোবেলসদৃশ ভুয়া পুরস্কার পেয়ে তদন্তের মুখে ফরাসি অধ্যাপক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ২৬

মাংস, গাড়ি ও এয়ারলাইনসের বিজ্ঞাপন নিষিদ্ধ করল আমস্টারডাম, কারণ কী

কোটিপতি ব্যবসায়ীকে বিয়ে করছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

আটলান্টিকে ভাসমান প্রমোদতরিতে হান্টাভাইরাস, ৩ জনের মৃত্যু

‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের মুক্তির আবেদন, বিবেচনা করছেন জাতিসংঘ আদালত

ড্রোন দিয়ে রুশ ঘাঁটিতে কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের