হোম > বিশ্ব > ইউরোপ

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাজপ্রম পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত জ্বালানি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পিজিএনআইজিকে জানিয়েছে, বুধবার থেকে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পিজিএনআইজি গ্যাসের বেশির ভাগ অংশই গ্যাজপ্রম থেকে আমদানি করে। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করলে পশ্চিমা বিশ্বের দেশগুলো রাশিয়ার ওপর নানাবিধ এবং নানা মাত্রায় অবরোধ আরোপ করে। জবাবে রাশিয়াও ঘোষণা দেয়, যেসব দেশ রাশিয়ার বন্ধু নয়, তাদের রাশিয়ার তেল-গ্যাস কিনতে হবে রাশিয়ার মুদ্রা রুবলে। তবে পিজিএনআইজি রুশ মুদ্রায় গ্যাস কিনতে অস্বীকৃতি জানায়। 

পোলিশ সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার এমন কর্মকাণ্ডে তারা উদ্বিগ্ন নয়। কারণ গ্রীষ্মে পোল্যান্ডে গ্যাসের চাহিদা কম থাকে। 

পিজিএনআইজি বলছে, তাদের কাছে ৮০ শতাংশ গ্যাস মজুত রয়েছে। 

রাশিয়া সম্পর্কিত পড়ুন:

ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, সামাল দিতে সুপারমার্কেটে পুলিশ

যুক্তরাজ্যের প্রতি পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শিক্ষার্থীরা

কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ৮

৪০ বছর পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী

রেডিওলজিক্যাল–রাসায়নিক যুদ্ধে রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে চীন, বেইজিং বলছে ‘ভিত্তিহীন’

বিয়ে করে ক্ষোভের মুখে ইউক্রেন সুন্দরী

জার্মানির স্টেড শহরে বন্দুক হামলায় নিহত ৫

ইউক্রেনের ‘দুর্গ–বলয়ে’ প্রবল আঘাত রাশিয়ার, অগ্রগতির ইঙ্গিত

ইউক্রেনের ৪ অঞ্চল দখলের আগে থামবে না রাশিয়া: পুতিন

ইউরোপের রেকর্ড গরমে মৃত্যুর সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও