হোম > স্বাস্থ্য

৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে আদ্-দ্বীন হাসপাতাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ রোববার গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন আদ্-দ্বীনের আইনজীবী শিশির মনির। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে।

আইনজীবী শিশির মনির জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষ—ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।

শিশির মনির আরও জানান, ইতিমধ্যে ক্ষতিপূরণের একটি অংশ পরিশোধ করা হয়েছে। যমজ সন্তান হারানো একটি পরিবারকে ৮০ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানা গেছে।

যমজ সন্তান হারানো মোহাম্মদ হাসান সরদার সাংবাদিকদের জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে নির্দিষ্ট অর্থের পরিমাণ সম্পর্কে তাঁকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় পেয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ। আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মাইনুল আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ মে ভোরে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া যায়।

আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু হচ্ছে আগামীকাল থেকে

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট ৮২৫

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মোট ৮২০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট ৮১৬

আইসিইউতে ওষুধ-প্রতিরোধী জীবাণুর উচ্চ ঝুঁকি

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪০, চলতি মাসেই ২২

আবিষ্কৃত হয়েছে ডেঙ্গু ভ্যাকসিন

হজমপ্রক্রিয়া ধীরগতি হওয়ার কারণ, লক্ষণ ও সমাধান

স্মুদিতে কেন কলা মেশাবেন না