নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক (ভারপ্রাপ্ত) পদে অধ্যাপক ডা. নাসরিন সুলতানাকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনি নিপসমের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক।
গতকাল বুধবার স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-২) সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদায়ন করা কর্মকর্তা আগামী ২১ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২২ জুন থেকে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।