হোম > স্বাস্থ্য

অতিরিক্ত চিন্তা দূর করার ৭ সমাধান

ফিচার ডেস্ক

জীবনে নানা সমস্যা মোকাবিলা করে চলতে হয়। এগুলোর মধ্যে ছোটখাটো বিষয়ে চিন্তাভাবনা নিত্যদিনের ঘটনা। অনেকে নানা বিষয়ে অতিরিক্ত ভাবেন এবং সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করেন। নিয়মিত এ ধরনের চিন্তা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। তবে এমন অবস্থা থেকে রেহাই পেতে পারেন কয়েকটি উপায়ে।

ভাবনার দিকে লক্ষ করুন
যেকোনো বিষয়ে মাত্রাতিরিক্ত চিন্তা একসময় অভ্যাসে পরিণত হয় এবং তা জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কোনো চিন্তা মাথায় আসার পর সেটি নিয়ে কীভাবে ভাবছেন, সেদিকে লক্ষ করুন এবং সে অনুযায়ী সচেতন হোন। কারণ, আত্মসচেতনতা মানসিকতা পরিবর্তনের মূলমন্ত্র।

মনোযোগ পরিবর্তনের উপায় খুঁজুন
নতুন রান্না শেখা, বই পড়া বা সিনেমা দেখা, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করাসহ নিজের পছন্দের কাজ খুঁজে নিন। এটি অতিরিক্ত চিন্তা দূর করবে। শুরুতে এটি কঠিন মনে হবে; 
কিন্তু এমন সময় চেষ্টা করুন, অন্তত ৩০ মিনিট যেন নিজেকে সেসব কাজে যুক্ত রাখতে পারেন। ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয়ে যাবে।

মেডিটেশন করুন
মাত্রাতিরিক্ত চিন্তা থেকে রেহাই পেতে মেডিটেশন করুন। এটি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। অনেক ধরনের মেডিটেশন রয়েছে, তবে শুরুতে একটি পদ্ধতি অনুসরণ করুন। প্রতিদিন অন্তত ৫ মিনিট সেটি করার চেষ্টা করুন।

অন্যের উপকারের চেষ্টা 
আপনার বন্ধু, আত্মীয় বা সহকর্মীদের অনেকে সমস্যায় থাকেন। তাঁদের সঙ্গে কথা বলুন। সম্ভব হলে সাহায্যের চেষ্টা করুন। এটি আপনাকে ইতিবাচক ভাবতে সাহায্য করবে। 
নিজের সাফল্য উদ্‌যাপন করুন অন্যের সাফল্যে অভিনন্দন জানানোর মতো নিজের সাফল্য উদ্‌যাপন করুন, তা যত বড় বা ছোট হোক।

বর্তমান নিয়ে ভাবুন
অতীত ও ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তায় ডুবে থাকবেন না। সব সময় বর্তমান নিয়ে ভাবুন। বর্তমানকে গুরুত্ব দিয়ে অতীত থেকে শিক্ষা নিন আর ভবিষ্যতের জন্য প্রস্তুত হোন।

সাহায্য নিন
মনে রাখবেন, আপনি একা নন। আপনার আত্মীয় বা বন্ধুবান্ধব আছেন। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করে ভেঙে পড়বেন না। কাছের মানুষদের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলুন এবং তাঁদের পরামর্শ নিন।

নিপসমের পরিচালক হলেন ডা. নাসরিন সুলতানা

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হলেন আব্দুল আওয়াল, উপাধ্যক্ষ হায়দার আলী

হামের উপসর্গে মারা গেল আরও ৫ জন, মোট মৃত্যু ৬৬৬

ব্যক্তির চিকিৎসা ব্যয় কমাতে কার্যকর বিনিয়োগের তাগিদ

বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৬৬১

২০২৫ সালে চমেক হাসপাতালে ৮১ জনের শরীরে এইডস শনাক্ত

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও একজনের, মোট মৃত্যু ৬৫৭

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী