হোম > ফ্যাক্টচেক > দেশ

পুরোটাই গুজব: পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত

সাহস মোস্তাফিজ

আজ (সোমবার) বিকেল থেকে ‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী’—এমন একটি পোস্ট ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

প্রায় সব পোস্টের ক্যাপশনে লেখা হচ্ছে, ‘বিশেষ ঘোষণা: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। আয়োজনের টাকার সাথে ফান্ড থেকে আরও টাকা যোগ করে ফায়ার সার্ভিসের জন্য অতি দ্রুত চারটি ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয়ের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এমন একটা সিদ্ধান্তের জন্য দেশের প্রতিটি মানুষের হৃদয় থেকে আপনার জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা।’

ফ্যাক্টচেক

গুগলে কি-ওয়ার্ড অনুসন্ধান করে প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো ঘোষণার খবর বিশ্বাসযোগ্য কোনো সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতেও তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সঙ্গে ফোনে কথা হয় আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের। তিনি এককথায় এ ধরনের প্রচারকে ‘বোগাস’ বলে উড়িয়ে দেন।

বিপ্লব বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন; অনেক বাধা বিপত্তির পরে নির্মাণ করেছেন, এটা যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছেন শুরু থেকেই, এটা তাঁদের কাজ।’

মূলত, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের একটি কন্টেইনার টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিভ্রান্তিকর তথ্যটি ছড়িয়েছে।

সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দিয়ে চারটি ফায়ার ফাইটার হেলিকপ্টার কেনার নির্দেশ দিয়েছেন, ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া এই তথ্যগুলো সত্য নয়।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—factcheck@ajkerpatrika.com

আরও পড়ুন ফ্যাক্টচেক:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আন্তপার্লামেন্টারি ইউনিয়ন আ. লীগের পক্ষে মতামত দিয়েছে দাবিটি ভুয়া

আ.লীগ নেতার শিশুসন্তানকে ধর্ষণ ও হত্যা দাবিতে ছড়ানো হলো বিহারের ভিডিও

‘নামাজ পড়লে ১০ নম্বর কম’ শিরোনামে শিক্ষকের খণ্ডিত বক্তব্য দিয়ে অপপ্রচার

আদালত চত্বরে শাশুড়ি ও স্ত্রীকে জামাইয়ের মারধরের ভিডিওকে সাভারে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার

গোপালগঞ্জে লাগাতার মিছিল দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের

‘সরকার অটোচালকদের পেটে লাথি দিচ্ছে’ দাবিতে ছড়ানো ভিডিওটি নয় বছরের পুরোনো

মুসলিম ফার্নিচার ব্যবসায়ীর কারখানায় আগুনকে চাঁদার দাবিতে হিন্দু বাড়িতে আক্রমণ বলে প্রচার

ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে স্থানীয়দের অগ্নিসংযোগকে সংখ্যালঘু নিপীড়ন বলে প্রচার

বিএনপিকে চাঁদাবাজ বললে আইনি ব্যবস্থা—স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

দুর্গাপূজা করতে না দেওয়ার হুমকি দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার