হোম > পরিবেশ

চৈত্রের খরতাপে পুড়ছে সারা দেশ, আরও বাড়বে তাপপ্রবাহ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

চৈত্রের খরতাপে পড়েছে সারা দেশ। দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায়ও একদিনের ব্যবধানের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে আজ শুক্রবার সকাল ৬টায় হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, নীলফামারীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং এর বিস্তার আরও হতে পারে। এ ছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তাপপ্রবাহ বয়ে গেলেও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে কালবৈশাখী বয়ে যেতে পারে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বলা হয়েছে, কালবৈশাখীর সঙ্গে এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চলতি মাসে কয়টি ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহ—জানাল আবহাওয়া অধিদপ্তর

জনাথন বেঁচে আছে

ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

চার বিভাগে হতে পারে ৮০ কিলোমিটার গতির কালবৈশাখী

ঢাকাসহ ৬ অঞ্চলে আজও হতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

টানা ৫ দিন দেশজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস

ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুরের মধ্যে কালবৈশাখীর আভাস

ঢাকায় আজ বাড়তে পারে গরম

রাতেই ঝড়–বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

ঢাকাসহ ১৫ জেলায় হতে পারে কালবৈশাখী, ১ নম্বর সতর্কসংকেত