হোম > পরিবেশ

ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুরের মধ্যে কালবৈশাখীর আভাস

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে রোদের দেখা মিলেছে। তবে দুপুরের মধ্যে কালবৈশাখী আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টা ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে দুপুর ১টার মধ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১৪ মিনিটে।

আবহাওয়ার খবর থেকে আরও পড়ুন-

মৌসুমি বায়ুর বিস্তার ঘটছে, বৃষ্টি কি আরও বাড়বে

প্রচণ্ড গরমের পর বৃষ্টি, তাপমাত্রা কমা নিয়ে সুখবর নেই

দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, গরম কমবে কি

ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কখন হানবে আঘাত

তাপপ্রবাহের দাপট কমেছে, আজ কি হবে বৃষ্টি

এল নিনোর প্রভাবে বর্ষায় থাকবে গরমের দাপট, আজ থেকে হতে পারে বৃষ্টি

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, ৪৯ জেলায় তাপপ্রবাহ

এল নিনো: স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায়

৪১ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি কবে

এবার সবচেয়ে শক্তিশালী ‘এল নিনোর’ শঙ্কা জাতিসংঘের