হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

বিজয় সেতুপতির এক সিনেমা ১০০ বার দেখেছেন জাহ্নবী 

দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতির বড় ভক্ত বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, বিজয় সেতুপতির ব্লকবাস্টার সিনেমা ‘নানুম রাউডি ধান’ ১০০ বার দেখেছেন জাহ্নবী। প্রতিবেদন থেকে আরও জানা যায় বিজয়কে একবার কল করে জাহ্নবী অনুরোধ করেছিলেন, যদি তাঁর সঙ্গে অভিনয়ের কোনো সুযোগ পাওয়া যায়, তিনি অডিশন দিতে প্রস্তুত আছেন। তবে এখনো একসঙ্গে কাজ হয়নি তাঁদের।

গত ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বিজয় সেতুপতির ‘ফার্জি’ ছবির ট্রেলার। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ফার্জি’তে শহীদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী এই তারকা অভিনেতা। এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কে কে মেনন, রাশি খান্না, অমল পালেকর, ভুবন অরোরা, রেজিনা কাসান্দ্রা। সিরিজের পর্বগুলো পরিচালনা করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক জুটি রাজ ও ডিকে। 

শাহরুখ খানের মুক্তিপ্রতীক্ষিত ‘জাওয়ান’ ছবিতেও দেখা যাবে বিজয়কে। শাহরুখ খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা জানান শাহরুখ খানের মতো জেন্টেলম্যানের সঙ্গে কাজ করার এক দারুণ অভিজ্ঞতা সঞ্চার করেছেন তিনি।

বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল মালয়ালম সিনেমা ‘ভাযা ২’

যৌন হেনস্তার মামলায় শর্তসাপেক্ষ জামিন পেলেন মালয়ালম পরিচালক রঞ্জিত

আল্লু অর্জুনের আরও এক সিনেমা বাংলা ভাষায় মুক্তির ঘোষণা

শুটিং সেটে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার মালয়ালম পরিচালক

থাইল্যান্ডে বিজয়-রাশমিকার ‘বাডিমুন’, প্রতি রাতে ২.৩৫ লাখ রুপি ভাড়ার ভিলায় কী আছে

বিয়ের গুঞ্জনে ক্ষোভ জানালেন আনুশকা

বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে মুখ খুললেন বিজয়

বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

চার দশক পর একসঙ্গে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান

এ মাসেই বিজয় ও রাশমিকার বিয়ে