হোম > বিনোদন > গান

প্রথম মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল কেকের গাওয়া শেষ মারাঠি গান 

গত বছরের আজকের এই দিনে মারা গিয়েছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে। কলকাতায় কনসার্ট করতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ২৬ বছরের বলিউড ক্যারিয়ারে কে কে তামিল, তেলেগু, মালায়লামসহ আরও বেশ কিছু ভাষায় গান গেয়েছেন তিনি। গান গেয়েছেন মারাঠি ভাষায়ও।

মারা যাওয়ার দুই মাস আগে শেষ মারাঠি গান রেকর্ড করেছিলেন কেকে, যা থাকবে আসন্ন মারাঠি ছবি ‘আমব্রেলা’য়। কেকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই গান প্রকাশ করেছে ‘আমব্রেলা’ টিম। বর্তমানে এই গান ঝড় তুলেছে শ্রোতাদের মনে। এটি কেকের গাওয়া শেষ মারাঠি গান।

কেকের রেকর্ড করা এই শেষ গানের সংগীত পরিচালনা করেছেন সন্তোষ মুলেকার। গানের নাম ‘একান্ত হাওয়া’।

সন্তোষ মুলেকার সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, ‘আমি তাঁর সঙ্গে বেশ কয়েকটি কনসার্টে পিয়ানো বাজিয়েছি। তিনি একজন দুর্দান্ত মানুষ ছিলেন। আমি অবশ্যই শেয়ার করব যে, মারাঠি সিনেমার প্রতি কেকের অপরিসীম ভালোবাসা ছিল এবং তিনি খুব ভালোভাবেই মারাঠি ভাষায় কথা বলতে পারতেন।’

ঈদ রাঙাবে একগুচ্ছ নতুন গান

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী