হোম > বিনোদন > গান

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে লতা মঙ্গেশকর

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। 

সংবাদ সংস্থা এএনআইকে লতার ভাইঝি রচনা বলেছেন, ‘তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনায় আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। দয়া করে তাঁর জন্য প্রার্থনা করবেন।’

ভারতের নাইটিঙ্গেল হিসেবে খ্যাত লতার বয়স গত বছর ২৮ সেপ্টেম্বর ৯২ পূর্ণ হয়েছে। এমনিতেই লতা বেশ কয়েক বছর ধরে বাড়ির বাইরে বের হন না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তিনি। বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতে দেখা যায় তাঁকে। ধারণা করা হচ্ছে, তাঁর ঘনিষ্ঠ কোনো ব্যক্তি অথবা পরিচারিকা থেকে সংক্রমিত হয়েছেন তিনি। 

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

মাশা, শোয়েব ও মৌসুমির কণ্ঠে প্রকাশ পেল ‘মেঘ’

নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট হবে ২৪ জুলাই

শেষ মুহূর্তে স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, গভীর উদ্বেগে ভক্তরা

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’

গাজা গণহত্যার বিরুদ্ধে নতুন রূপে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান

নতুন সংগীত আয়োজনে বাবার গানে কবিতা পাঠ করলেন মৌ