হোম > বিনোদন > গান

নিউইয়র্ক থেকে তৈরি করছেন বাংলা গান

গানের প্রতি সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজের আবেগ প্রশংসার দাবি রাখে। সুদূর মার্কিন মুলুকে বসে দেশের সংগীতাংগনে নতুন নতুন কাজ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে নানান রঙের তিনটি গান বেরিয়েছে তাঁর। এগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। নতুন এসব কাজ গান নিয়ে এখন দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন এই তরুণ।

নতুন গানের মধ্যে সানিয়া সুলতানা লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘চাই তোমায়’। এর কথা লিখেছেন শিমুল এসবি। গানটি প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, ‘নিউইয়র্কে গত বছরের নভেম্বরে এর রেকর্ডিং হয়। প্রেমিকের জন্য একটি মেয়ের আবেগ-অনুভূতি তুলে ধরা হয়েছে এতে। এটি অ্যারেঞ্জমেন্ট করেছি একটু অন্যভাবে। গানটি প্রকাশের পর শ্রোতারা সেটা বুঝেছেন। লিজাও নিজেকে নতুনভাবে উপস্থাপনের ধারণাটি পছন্দ করেছেন। এজন্য ভালো লাগছে।’

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দুটি নাটকে দুটি গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। এগুলো লিখেছেন জনি হক। ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিকে এসেছে গান দুটি। এরমধ্যে ‘কাজল’ নাটকের ‘মামনি’ পৃথকভাবে গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। এ গান প্রসঙ্গে নাভেদ বলেন, ‘বাবার প্রতি কন্যার আবেগ রয়েছে এতে। গল্পের সঙ্গে সঙ্গতি রেখে দুঃখের আবহ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন মেসিডোনিয়ার মিহালো মিহালোভস্কি। অনেক শ্রোতা ইউটিউবে ও আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, গানটা শুনে তাদের চোখে জল এসেছে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনের সাথী’ নাটকের টাইটেল সং গেয়েছেন সাজিদ মোহাম্মদ। এ গান প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, ‘এতে ত্রিভুজ প্রেমের গল্প আছে। তাই বিরহী আমেজ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন লন্ডনের ক্যাটরিন রোমানোভা। ফেসবুকে অনেকে এই গানের প্রতি নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন।’

তিনটি গান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, “সব গানই শ্রোতারা সুন্দর বলছেন। প্রতিটিরই আলাদা আবহ আছে। একেকটি গান একেক অনুভূতি তৈরি করেছে। যেমন কারও ভালো লেগেছে ‘চাই তোমায়’। কেউ বলছেন ‘মনের সাথী’ সেরা। কারও কাছে ‘মামনি’ হৃদয়ছোঁয়া। এজন্য নিজেকে সার্থক মনে হচ্ছে।”

ইউটিউব ছাড়াও স্পটিফাই প্ল্যাটফর্মেও নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন গান তিনটি শোনা যাচ্ছে। তিনি বলেন, ‘এগুলো ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রিয়জনের মাঝে।’

এরই মধ্যে আরও কিছু নতুন গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। আগামী মাসে এবং ঈদুল ফিতর উপলক্ষে এগুলো প্রকাশ পেতে পারে। তার কথায়, ‘আমি বিশ্বাস করি, সৃজনশীল মানসিকতার মান বাড়াতে পারলে দারুণ কিছু অর্জন করা যায়। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। শ্রোতাদের উৎসাহে গত ১০ দিনে ১৫টি নতুন গান তৈরি করেছি। এবারের ভালোবাসা দিবসটা সুরের সাম্পানেই কেটেছে আমার।’

নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন তিনটি গানের লিংক:

চাই তোমায়

মনের সাথী

মামনি

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব

শান্ত থাকার বার্তা অরিজিতের

এবার ঈদে অ্যাকশন চরিত্রে প্রীতম হাসান

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান