হোম > বিনোদন > গান

ঈদে আসছে প্রমা ইসলামের নতুন গান ‘দূরে সরে যাচ্ছো’

গান গাওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই। একাধিক ওস্তাদের কাছে নিয়েছেন গানের তালিম। ওস্তাদ নওয়াব আলী, ক্ষিতিশ চন্দ্র মল্লিক, আরিফুল ইসলাম মিঠু, সৈয়দ আব্দুল হাদী, ফেরদৌস আরা, পুজন দাসের মত গুনীজনদের কাছে গান শিখেছেন প্রমা ইসলাম।

মূলত নজরুল গীতির চর্চা করলেও সব ধরনের গানেই পারদর্শী প্রমা। এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের নতুন গানে পাওয়া যাবে তাঁকে। প্রকাশ হতে যাচ্ছে প্রমার গাওয়া গান ‘দূরে সরে যাচ্ছো’। অপু আমানের কথা, সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে গানটি।

ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করে গানটির ভিডিও তৈরি করেছেন সম্রাট আজাদ। ভিডিওতে অভিনয় করেছেন রাব্বি চৌধুরী ও আফ্রিদি আয়শা রুশা। আছে প্রমা ইসলামের উপস্থিতিও।

‘দূরে সরে যাচ্ছো’ গানটি প্রসঙ্গে প্রমা ইসলাম বলেন, ‘গানটি প্রেমিক-প্রেমিকাদের প্রতিদিনের ঘটে যাওয়া খুনসুটির গল্প। মিষ্টি প্রেমের গান। আমি আমার সাধ্যমত গাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি সব শ্রেণীর শ্রোতাদের ভালো লাগবে।’

ঈদ রাঙাবে একগুচ্ছ নতুন গান

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী