হোম > বিনোদন > গান

‘পপ আইকন’ সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ

বাংলা গানের জনপ্রিয় সংগীত তারকা ফেরদৌস ওয়াহিদকে দেওয়া হবে ‘জেনেসিস পপ আইকন’ সম্মাননা। ১ জুলাই রাজধানীতে আয়োজিত ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’-এর মঞ্চে এ সম্মাননা পাবেন তিনি।

দেশের ৮ জন সংগীতশিল্পীর অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে পপ ও হিপহপ ইভেন্ট ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’। এ কনসার্টে গাইবেন মিলা, হৃদয় খান, জালালি সেট, জেফার, ইমরান, তাশফি, মিথুন চক্র ও ব্ল্যাক জ্যাং।

১ জুলাই দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা আইসিসিবির ৪নং হলে অনুষ্ঠিত হবে দ্য হাইপ ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, ডিজে সনিকা ও প্রবাসী শিল্পী মুজা। অনলাইনের মাধ্যমে অথবা অনুষ্ঠানে গিয়ে কনসার্টের টিকিট সংগ্রহ করা যাবে। টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ (সাধারণ), ১০০০ (ভিআইপি) ও ১৫০০ টাকা (অল অ্যাকসেস)।

আয়োজক প্রতিষ্ঠান ফুল সার্কেল ক্রিয়েটিভ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরদৌস ওয়াহিদ এ কনসার্টের প্রধান আকর্ষণ। কনসার্ট থেকে আয়কৃত অর্থ সিলেটের বন্যাদুর্গত মানুষের সাহায্যে ব্যয় করা হবে।

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব

শান্ত থাকার বার্তা অরিজিতের

এবার ঈদে অ্যাকশন চরিত্রে প্রীতম হাসান

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান