হোম > বিনোদন > গান

বিটিভির ‘গান আলাপন’

বিনোদন প্রতিবেদক

বিটিভির নিজস্ব এবং নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীগণ। তারই ধারাবাহিকতায় এবার অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা এবং রেশমি মির্জা। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার।

সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায়  ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘একটা সময় ছিল, যখন আমরা গান বলতে কেবল শোনার উপযোগী গানকেই বুঝতাম। অর্থাৎ ক্যাসেটের অডিও গান। আর এখন গানের সঙ্গে যুক্ত হয়েছে চমৎকার সব ভিডিও। এই অনুষ্ঠানে সেই প্রথম থেকেই প্রচার হয়ে আসছে দৃষ্টিনন্দন সেসব ভিডিও। এই পর্বেও এর ব্যতিক্রম হবে না। তাই আশা করছি পর্বটি সবার কাছে উপভোগ্য হবে।’ আর প্রযোজক সৈয়দা ফারহানা হাসান বলেন, ‘বিটিভিতে সংগীতবিষয়ক নানারকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিয়ে সক্ষম হয়েছে। আশা করছি এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।’

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট হবে ২৪ জুলাই

শেষ মুহূর্তে স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, গভীর উদ্বেগে ভক্তরা

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’

গাজা গণহত্যার বিরুদ্ধে নতুন রূপে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান

নতুন সংগীত আয়োজনে বাবার গানে কবিতা পাঠ করলেন মৌ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শিরোনামহীন ব্যান্ডের নতুন গান