হোম > বিনোদন > গান

জয় বাংলা কনসার্ট ৮ মার্চ

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা ২০১৫ সালে থেকে নিয়মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিন জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে। সে ধারাকে অব্যাহত রেখে এবারও কনসার্টের আয়োজন করেছে। 

তবে এবার ৭ মার্চ নয়, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কনসার্টটি হবে আগামী ৮ মার্চ। ২৬ ফেব্রুয়ারি ইয়াং বাংলা এক ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করে। 

কনসার্টটির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘দীর্ঘ ছয় বছর ধরে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ৭ মার্চ জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়ে আসছে। দেশাত্মবোধক গানসহ জাতির পিতার ঐতিহাসিক ভাষণের স্মরণে দেশীয় ব্যান্ড দলগুলো এই আয়োজনে পরিবেশন করেন তাদের সেরা পারফর্মেন্সগুলো। ইয়াং বাংলা কর্তৃক আয়োজিত জয় বাংলা কনসার্ট সপ্তমবারের মত অনুষ্ঠিত হচ্ছে আগামী ৮ মার্চ ২০২৩, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। অনলাইন রেজিস্ট্রেশনের লিংক চলে আসছে খুব শিগগিরই।’ 

জানা গেছে, এখন পর্যন্ত ঘোষিত লাইন আপ অনুযায়ী কনসার্টটিতে অংশ নেবে, আর্টসেল, চিরকুট, নেমেসিস, ক্রিপটিক ফেইট, মেঘদল, এভয়েড রাফা, আরেকটা রক ব্যান্ড, ও কার্নিভ্যাল।

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান