হোম > বিনোদন > গান

ঘর ভাঙছে নোবেল-সালসাবিলের

আলাদা হয়ে যাচ্ছেন সংগীতশিল্পী নোবেল ও তাঁর স্ত্রী সালসাবিল মাহমুদ। তাঁদের বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে। এরইমধ্যে নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন সালসাবিল।

মঙ্গলবার দুপুরে নোবেল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখে স্ট্যাটাস দেন। এরপরই তাঁদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।

সালসাবিলও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেওয়া হয়েছে কি না, তা আমি এখনও জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তাঁর ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।’

সালসাবিল জানিয়েছেন, গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন তিনি।

তখনই তালাকনামা হাতে পেয়েছেন নোবেল। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘তালাকনামা পেয়েছি কিন্তু আমি স্বাক্ষর করিনি, করব না। এটা তিন মাস পর নিজ থেকেই কার্যকর হবে। বিষয়টি নিয়ে আমি মোটেও বিচলিত নই।’

২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন নোবেল ও সালসাবিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয় হয়। আড়াই মাস প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

টেইলর-ট্রাভিসের রাজকীয় বিয়ে

‘সোনার তরী’ বিতর্কে অর্ণবের পাশে দাঁড়ালেন সুনিধি

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

মাশা, শোয়েব ও মৌসুমির কণ্ঠে প্রকাশ পেল ‘মেঘ’

নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট হবে ২৪ জুলাই

শেষ মুহূর্তে স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, গভীর উদ্বেগে ভক্তরা

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’