হোম > বিনোদন > গান

স্যাড রোমান্টিক ধাঁচের গানটি মিশ্র রাগের ওপর তৈরি

বাংলাদেশের সুরকার ও সংগীতকার বিনোদ রায়ের সুর-সংগীতে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী শুভমিতা। ‘রয়েছো কত দূরে’ শিরোনামের গানটি লিখেছেন মইনুল হক মঈন। স্যাড রোমান্টিক ধাঁচের গানটি মিশ্র রাগের ওপর তৈরি করেছেন বলে জানিয়েছেন বিনোদ রায়। ৩ নভেম্বর কলকাতায় গানটির রেকর্ডিং হয়েছে আরেক প্রথিতযশা শিল্পী ঊষা উত্থুপের ‘ভাইব্রেশন’ স্টুডিওতে।

গানের কাজে বিনোদ রায় এখন আছেন কলকাতায়। সেখান থেকে তিনি জানিয়েছেন, ভয়েজ রেকর্ডিং শেষে গানটির মূল অডিও নিয়ে ৮ নভেম্বর দেশে ফিরবেন তিনি। এখানে গানের মিক্স মাস্টারিং শেষে সুরের পিয়াসী নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

বিনোদ রায় বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের একজন শুভমিতা। তিনি আমার সুর-সংগীতে গেয়েছেন, এটা আমার বড় প্রাপ্তি। আমি যতটা আশা করেছিলাম, তিনি ততটাই ভালো গেয়েছেন।’

শুভমিতা বলেন, ‘বিনোদ রায়ের সুর-সংগীত শুনলেই বোঝা যায় তিনি গানের মানুষ। দারুণ কাজ করেন। আমার জন্য যে গানটি বেঁধেছেন, খুব ভালো লেগেছে আমার। বলতে পারেন তৃপ্তি নিয়ে গেয়েছি। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব

শান্ত থাকার বার্তা অরিজিতের

এবার ঈদে অ্যাকশন চরিত্রে প্রীতম হাসান

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান