হোম > বিনোদন > গান

‘আর্ক’ নিয়ে মঞ্চে হাসান, সঙ্গে আরও ছয় ব্যান্ড

হেমন্তের শিরশিরে সন্ধ্যা আরও জমিয়ে দিতে অনেকদিন পর মঞ্চে আসছেন হাসান। রাজধানীতে শুক্রবার বসছে বড় আয়োজনের কনসার্ট। ‘মিক্সটেপ ভলিউম ওয়ান’ শিরোনামের এ কনসার্টে ব্যান্ড আর্ক নিয়ে শ্রোতাদের মাতাবেন হাসান।

তবে শুধু আর্ক নয়, কনসার্টে থাকবে আর্টসেল, নেমেসিস, ইনদালো, অ্যাশেজ, হাইওয়ে ও কার্নিভাল—মোট ৭টি ব্যান্ড।

জানা গেছে, ২৮ অক্টোবর (শুক্রবার) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার হল ২-এ অনুষ্ঠিত হবে কনসার্টটি। আয়োজন করেছে ঢাকা ব্রডকাস্ট।

আয়োজকরা জানিয়েছেন, দেশসেরা ব্যান্ডগুলো নিয়ে ধারাবাহিক কনসার্টের লক্ষেই এ আয়োজন। প্রথম পর্বে থাকছে ৭টি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা। এ আয়োজনের মধ্য দিয়ে শ্রোতারা অনেকদিন পর এক মঞ্চে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর পারফরমেন্স দেখার সুযোগ পাবেন।

শুক্রবার কনসার্ট শুরু হবে বেলা ৩টা থেকে। তার আগে দুপুর ২টায় খোলা হবে গেট। কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ৪৯৯, ৫৯৯ ও ৬৯৯ টাকা।

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব

শান্ত থাকার বার্তা অরিজিতের

এবার ঈদে অ্যাকশন চরিত্রে প্রীতম হাসান

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান