হোম > বিনোদন > গান

বিটিভির অনুষ্ঠানে কলকাতার সুরজিৎ

‘বারান্দায় রোদ্দুর’, ‘কান্দে শুধু মন কে কান্দে রে’, ‘ফাগুনের মোহনায়’, ‘লাল পাহাড়ের দেশে যা’, ‘এই ফাল্গুনী পূর্ণিমা রাতে চল পালায়ে যাই’—এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। এবার ঈদে তাঁকে পাওয়া যাবে বাংলাদেশ টেলিভিশনের গানের আয়োজনে।

মাসখানেক আগে বাংলাদেশে এসেছিলেন সুরজিৎ। তখন অংশ নেন বিটিভির গানের অনুষ্ঠান ‘উৎসবের গান’-এ। এ অনুষ্ঠানের নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শুনিয়েছেন শিল্পী। তাঁর সঙ্গে উপস্থাপনায় ছিলেন সংগীতশিল্পী দেবলীনা সুর।

সুমন সাহার গ্রন্থনায় ‘উৎসবের গান’ প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। জানা গেছে, ঈদের ২য় দিন সকাল ১০টা ১০ মিনিটে বিটিভিতে দেখা যাবে সুরজিতের গান।

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব