হোম > বিনোদন > গান

সাব্বির নাসিরের কণ্ঠে কবি অসীম সাহার নতুন গান

বিনোদন প্রতিবেদক

কবি অসীম সাহার গীতিকবিতায় বাউল গরীব মোক্তারের সুরে প্রকাশ হলো সাব্বির নাসিরের গান ‘মন আমার কান্দে’। এর আগে অসীম সাহার আরেকটি গীতিকবিতা ‘টান’-এ কণ্ঠ দিয়েছিলেন সাব্বির। গানটি বেশ জনপ্রিয় হয়েছিল সে সময়। মন আমার কান্দে গানটির সংগীতায়োজন করেছেন সালমান জাইম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন প্রীতুল। এতে অংশ নিয়েছেন লোকশিল্পী শাহজাহান মুন্সী।

নতুন গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘কবি অসীম সাহার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। মোক্তার ভাইয়ের সুরে গানটির পরিমিত ও যথার্থ সংগীতায়োজন করেছে সালমান।

গানটির আধ্যাত্মিক দিকটি মাথায় নিয়ে আমার গানের গুরু শাহজাহান মুন্সী আর আমাকে একসঙ্গে ভিডিওতে রেখেছে প্রীতুল। শাহজাহান মুন্সীর উপস্থিতি আর আশীর্বাদ আমার পরম প্রাপ্তি। পাশে থেকে তিনি যথেষ্ট উৎসাহ দিয়েছেন। আশা করছি, ভিন্ন ধাঁচের নতুন এই গান ও গানের ভিডিও সবার ভালো লাগবে।’

ঈদ রাঙাবে একগুচ্ছ নতুন গান

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী