হোম > বিনোদন > গান

আবারও বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী সম্পর্কে যা জানা গেল

আবারও বিয়ে করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করতে যাচ্ছেন অনুপম।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে আনন্দবাজার অনলাইনকে অনুপম বলেন, ‘পাত্রী প্রস্মিতা। দেখা যাক কী হয়! তবে আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’

প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। এ ছাড়া প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গানগুলো বেশ জনপ্রিয়।

উল্লেখ্য, ২০২১ সালের শেষে পিয়া চক্রবর্তীর সঙ্গে ৬ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন অনুপম। এরপর গত বছরের ২৭ নভেম্বর টালিউড অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া চক্রবর্তী।

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন প্রস্মিতা। পরবর্তী সময়ে ‘দেখতে বউ বউ’ (শুধু তোমারই জন্য), ‘হতে পারে না’ (বলো দুগ্গা মাইকি)-র মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও ‘তোমায় নিয়ে গল্প হোক’ (হাইওয়ে)-র মতো গান গেয়েছেন প্রস্মিতা।

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট হবে ২৪ জুলাই

শেষ মুহূর্তে স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, গভীর উদ্বেগে ভক্তরা

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’

গাজা গণহত্যার বিরুদ্ধে নতুন রূপে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান

নতুন সংগীত আয়োজনে বাবার গানে কবিতা পাঠ করলেন মৌ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শিরোনামহীন ব্যান্ডের নতুন গান