হোম > বিনোদন > গান

কোক স্টুডিও বাংলা: দ্বিতীয় সিজনের প্রথম গান আসছে ১৪ ফেব্রুয়ারি

বিনোদন প্রতিবেদক

প্রথম সিজনের সফলতার পর আবার আসছে কোক স্টুডিও। ১৪ ফেব্রুয়ারি শ্রোতাদের জন্য আরও ১০টি হৃদয়ছোঁয়া গান নিয়ে আলোর মুখ দেখবে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন। এবারের সিজনে প্রায় ২০ জন শিল্পী একত্র হয়ে শ্রোতাদের গান উপহার দেবেন। 

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় কোক স্টুডিও বাংলা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় সিজনের গানগুলোতে থাকছে চমৎকার মিউজিক্যাল ফিউশন, বৈচিত্র্যময় পারফরম্যান্সসহ আরও অনেক কিছুর সমন্বয়। এবার প্রথম সিজনের পরিচিত কিছু মুখের পাশাপাশি বেশ কয়েকজন নতুন শিল্পী প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলাতে অংশ নিচ্ছেন। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও সংগীত প্রযোজক হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তবে এবার তাঁর সঙ্গে এই ভূমিকায় যোগ দিচ্ছেন প্রীতম হাসান, ফুয়াদ আল মুক্তাদির, ইমন চৌধুরী ও শুভর মতো বিখ্যাত শিল্পীরা। 

শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘নতুন সিজনের জন্য আমরা নতুন ধরনের গান ও শিল্পীদের নিয়ে কাজ করছি এবং নতুনত্ব আনার চেষ্টা করছি। এবার আমাদের সঙ্গে থাকছেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরাও। সারা বিশ্বের সংগীত নিয়ে কাজ করছি, কিন্তু আমাদের মূল ভাবনার জায়গাটি একই থাকছে। আশা করছি, আমাদের ভক্তরা হতাশ হবেন না এবং তাদের চমৎকার সব গান উপহার দিতে পারব।’ 

১৪ ফেব্রুয়ারি প্রচারিত হবে দ্বিতীয় সিজনের প্রথম গান। এ উপলক্ষে সারা দেশের দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। 

বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রোতারা কোক স্টুডিও বাংলার গানগুলো শুনতে পাবেন কোক স্টুডিও বাংলার অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার স্পটিফাই এবং কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

ঈদ রাঙাবে একগুচ্ছ নতুন গান

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী