হোম > বিনোদন > গান

মেয়েকে উৎসর্গ করে মিলন মাহমুদের গান

‘স্বপ্ন যাবে বাড়ি আমার’, ‘চলো সবাই, ‘যাক না উড়ে’সহ অনেক জনপ্রিয় গানের শিল্পী মিলন মাহমুদ। ঈদ উপলক্ষে এবার ‘মনের মানুষ’ নামে নতুন গান গেয়েছেন তিনি। মিলনের কথা, সুর, কণ্ঠে গানটির সংগীত করেছেন হৃদয় খান। গানটি একমাত্র মেয়ে মায়াবী মাহমুদকে উৎসর্গ করেছেন মিলন।

গানটির সঙ্গে ব্যক্তিগত অনুভুতি জড়িয়ে আছে মিলন মাহমুদের। তিনি বলেন, ‘প্রতিটি গান শিল্পীর কাছে সন্তানের মতো। তবে এই গানটি নিয়ে আমার অনুভুতি একটু ব্যতিক্রম। একদিন আমার মেয়ে মায়াবী মাহমুদ কাঁদছিল। তখন ওর বয়স নয়-দশ মাস। আমার মনে হলো ওকে একটা গান শোনাই। তখন এই গানটা নতুন করছি। গানটা যখন ওকে শোনালাম, ওর কান্না থেমে গেল। মনের মানুষ গানটি তাই মায়াবীকে উৎসর্গ করেছি।’

রাঙামাটির বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভিডিওতে জুটি বেঁধেছেন ইনজাম মিজু ও কাজি কানিজ। আছে মিলন মাহমুদের উপস্থিতিও। ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটির ভিডিও।

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব

শান্ত থাকার বার্তা অরিজিতের

এবার ঈদে অ্যাকশন চরিত্রে প্রীতম হাসান

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান