হোম > বিনোদন > গান

কেয়া পায়েলকে সঙ্গে নিয়ে জন্মদিনে ইমরানের নতুন গান

তৈরি ছিল নতুন গান। কিন্তু করোনার কারণে শুটিং করতে পারেননি ভিডিওর। তাই গত ঈদে গান নিয়ে দর্শকদের সামনে আসতে পারেননি ইমরান। এ নিয়ে তাঁর মনোবেদনা ছিল। সেই শূন্যতা পূরণে এবার নিজের জন্মদিনে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তিনি বলেন, ‘লকডাউনের কারণে গত ঈদে নতুন গান দিতে পারিনি। তাই আমার জন্মদিন উপলক্ষে নিয়ে আসছি একটি নতুন গান। সঙ্গে থাকছে পায়েল।’

সাধারণত নিজের গানে নিজেই মডেল হন ইমরান। মিউজিক ভিডিওতে মডেল-অভিনেত্রী কেয়া পায়েল এর আগেও ইমরানের সঙ্গী হয়েছেন। তাঁর ‘আলো’ গানের ভিডিওতে মডেল হয়েছিলেন কেয়া পায়েল। আবারও তিনি হাজির হচ্ছেন ‘পরান বন্ধুরে’ নামের এই নতুন গানে। আগামী ৫ সেপ্টেম্বর ইমরান মাহমুদুলের জন্মদিন। ওই দিনই গানটি প্রকাশ পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন ইমরান নিজেই করেছেন। আর মিউজিক ভিডিও বানিয়েছেন সৈকত রেজা।

বিচারকের আসনে পাঁচ শিল্পী

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্ট গাইবেন জয়, সানি ও শুভ্র

হ‌ুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে এস আই টুটুলের গান ‘মন’

এ আর রাহমান শেয়ার করলেন শুভ-নন্দিতার গান

কে-পপ অ্যালবামের সবচেয়ে বড় বাজার এখন যুক্তরাষ্ট্র

বন্যার কারণে পিছিয়ে গেল রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান

ভেনেজুয়েলার শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান শাকিরার

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

আতিফের সঙ্গে পারফর্ম করবে মেঘদল ও লেভেল ফাইভ