হোম > বিনোদন > গান

কন্যাসন্তানের জন্ম দিলেন কণ্ঠশিল্পী লিজা

মা হচ্ছেন কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা—গতকাল সোমবার এমনটাই শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এসেছে সুসংবাদ। নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লোজআপ ওয়ান তারকার মা হওয়ার খবরটি জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।

কবির বকুল জানান, ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন লিজা। গত নভেম্বরে প্রকাশ্যে এসেছিল তাঁর বিয়ের খবর। যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন তিনি। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরে নিয়েছিলেন তাঁরা।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ এই কণ্ঠশিল্পীর। তাঁর গাওয়া ‘এক বৃষ্টিতে’, ‘প্রাণ জুড়ে’, ‘এক যমুনা’, ‘আসমানী’, ‘প্রেম যমুনা’, ‘তারে দেখি আমি রোদ্দুরে’ গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়।

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান

ঢাকায় আসছেন অনুপম রায়