হোম > বিনোদন > গান

মুক্তি পেল আসিফের নতুন গান ‘তুমি ছাড়া আমি একা’

বিনোদন প্রতিবেদক

শিল্পী আসিফ আকবরের নতুন গান মুক্তি পেল। শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ‘তুমি ছাড়া আমি একা’ শিরোনামে গানটি রিলিজ করা হয়। গানটির কথা ও সুর ইথুন বাবুর। এ গানে আসিফের সহশিল্পী শাহরিয়া লিপি। নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। 

রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় গানটির মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। 

গানটির গীতিকার ও সুরকার ইথুন বাবু বলেন, ‘আসিফ বাংলা গানের জগতে একটি বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধি অথচ তাঁর সঙ্গে আমার খুব বেশি কাজ করা হয়নি। শাহরিয়া লিপিও একজন চমৎকার শিল্পী। আমার বিশ্বাস, তুমি ছাড়া আমি একা গানটিতে শ্রোতারা বিমোহিত হবেন।’ 

সহশিল্পী শাহরিয়া লিপির ভূয়সী প্রশংসা করে আসিফ আকবর বলেন, ‘শাহরিয়া লিপি একজন চমৎকার শিল্পী। তাঁর কণ্ঠের কারুকাজে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তাঁর মতো শিল্পী এতোদিন গান থেকে দূরে ছিলেন, বিষয়টি আমি মেলাতে পারিনি। গানটি শ্রোতাপ্রিয়তা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ 

নতুন কুঁড়ি বিজয়ী শিল্পী শাহরিয়া লিপি। এতো দিন পর হঠাৎ গানের জগতে আসার কারণ জানতে চাইলে শাহরিয়া লিপি বলেন,  ‘আসিফের সঙ্গে ডুয়েট গাওয়ার স্বপ্ন আমার দীর্ঘ দিনের। সেটি ইথুন বাবু পূরণ করে দিয়েছেন। রোম্যান্টিক ও মেলোডি ধারার গানের প্রতি টান মানুষের চিরকালের। তুমি ছাড়া আমি একা গানটি তেমনই।’

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

ইত্যাদিতে অলীকের লেখা গান গাইলেন হাবিব