হোম > বিনোদন > গান

এল ইমরান-টিনা জুটির ‘‌ইচ্ছে হলেই দিও’

‘একটুখানি সময় ইচ্ছে হলেই দিও, দেখব আকাশ বসে, পড়লে তারা খসে, হাতটা মুঠোয় নিও, একটু সময় দিও’—ঈদ উপলক্ষে এমন প্রেমময় কথার গান নিয়ে হাজির হলেন ইমরান মাহমুদুল ও টিনা রাসেল। ‘‌ইচ্ছে হলেই দিও’ শিরোনামের গানটি লিখেছেন জুলফিকার রাসেল। আর সেটিতে সুর-সংগীত বসালেন ইমরান নিজেই; গাইলেন টিনা রাসেলের সঙ্গে।

গানটির গল্প ধরে একটি ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। তাতে মডেল হয়েছেন শিল্পী দুজনই। ৫ জুলাই গানটি সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পেয়েছে। প্রকাশের পর মিলছে ভালো সাড়া।

গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘গত ফেব্রুয়ারিতে প্রকাশ হয় আমার সর্বশেষ মৌলিক গান ‘‘কি সুন্দর করে বললে’’। গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। সেই একই টিমের নতুন গান আসছে এবারের ঈদে। তবে এবারের গানে সহশিল্পী হিসেবে পেয়েছি ইমরানকেও। আশা করছি শ্রোতারা প্রীত হবে গানটি শুনে।’

ইমরান বলেন, ‌‘জুলফিকার রাসেল ভাইয়ের লিরিক আমার অসম্ভব ভালো লাগে। কথাপ্রধান গান লেখেন তিনি। আগেও বেশ কয়েটি গান করেছি উনার কথায়। এবার যুক্ত হলো টিনা। চেষ্টা করেছি কথার গভীরতা ধরে সুর-সংগীত সাজাতে। টিনা গেয়েছে চমৎকার, আমিও চেষ্টা করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।’

শুনুন ইমরান-টিনার গান ‘ইচ্ছে হলেই দিও’

 

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান