হোম > বিনোদন > হলিউড

অস্কারে সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতে নিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। ৯৫তম অস্কার আসরে সর্বোচ্চ ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল সিনেমাটি। 

এর সঙ্গে সেরা সিনেমার জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’, ‘এলভিস’, ‘দ্য ফ্যাবেলম্যানস’, ‘টার’, ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ ও ‘উইমেন টকিং’-এর মতো আলোচিত সিনেমা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবারের আসরের সেরা পুরস্কার পায় ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পরিচালিত সিনেমাটি। 

একজন নারীকে কেন্দ্র করে নির্মিত অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা সব মিলিয়ে এবারের আসরে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। সেরা সিনেমা ছাড়াও ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’-এর পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। সিনেমার প্রধান অভিনেত্রী মিশেল ইয়ো পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল। 

অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

শ্রেকের স্পিনঅফের নায়ক ডানকি

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের দাবি ঘিরে ধোঁয়াশা

সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দেবে স্পাইডার-ম্যান

চার থেকে এবার পাঁচ, বড় হচ্ছে অ্যান হ্যাথাওয়ের সুখী পরিবার

স্যাম অল্টম্যানের বায়োপিক ‘আর্টিফিশিয়াল’ মুক্তি দেবে না আমাজন

‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় অ্যানিয়া টেলর

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’