হোম > বিনোদন > হলিউড

জটিল রোগে আক্রান্ত ‘থর’ তারকা, অভিনয় থেকে বিরতি

‘থর’ দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। অ্যাকশন ঘরানার ছবিতে তাঁর দুর্ধর্ষ অভিনয় মাতিয়ে রাখে দর্শকদের। সেই দর্শকদের জন্যই একটি মন খারাপের সংবাদ দিলেন অভিনেতা। তিনি ‘আলঝেইমার’ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তাই অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কয়েক দিন আগে এক টেলিভিশন শোতে নিজের রোগের বিষয়টি প্রকাশ্যে আনেন ক্রিস। অভিনেতা জানান, থরের চরিত্রে আর খুব বেশি দিন দর্শক দেখতে পাবে না তাঁকে। কাজ থেকে লম্বা বিরতি নেবেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস বলেছেন, ‘এটা জানার পর আমি কাজ থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেসব কাজের সঙ্গে আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলাম, সেগুলো করে ফেলছি। এরপর আমি বাড়ি চলে যাব এবং কিছুটা ভালো সময় কাটাব। স্ত্রী ও সন্তানদের পাশে থাকব।’

ডিজনি প্লাস সিরিজ ‘লিমিটলেস’-এর শুটিং করতে গিয়ে আলঝেইমারের ঝুঁকির বিষয়টি জানতে পারেন ক্রিস। শুটিংয়ের সময় স্বাস্থ্য পরীক্ষা করতে হয় এই অভিনেতাকে। এর মধ্যে ছিল জিনসংক্রান্ত পরীক্ষা। সেই সময় ক্রিস তাঁর এই রোগ সম্পর্কে জানতে পারেন। ওই পরীক্ষায় জানা যায়, অভিনেতার মধ্যে আলঝেইমার রোগের জিন আছে। এই রোগে মূলত স্মৃতিশক্তি লোপ পায়। ক্রিস জানান, তাঁর বাবা ও মা দুজনেরই এই জিন প্রকট।

সপ্তাহখানেকের মধ্যে ‘লিমিটলেস’ সিরিজের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে বলে জানান ক্রিস হেমসওয়ার্থ। এরপরই তিনি ফিরে যাবেন বাড়িতে। ‘লিমিটলেস’ ডকু সিরিজটি নির্মিত হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিকের উদ্যোগে। এটি নির্মাণ করেছেন ড্যারেন আরনোফস্কি। গত ১৬ নভেম্বর সিরিজটি প্রচারিত হয়েছে ডিজনি প্লাস হটস্টারে।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ‘থর’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন ক্রিস। সর্বশেষ ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবিতেও দেখা গেছে ক্রিসকে। অভিনয় থেকে তাঁর বিরতি মার্ভেলের চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।  

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য বদল

স্মার্টফোন থাকলে আমি খুব বাজেভাবে এতে আসক্ত হয়ে পড়তাম: ক্রিস্টোফার নোলান

সাফল্যের সঙ্গে তৃতীয় সিজনে ‘হাউস অব ডেভিড’

মালিকানা বদলাচ্ছে ‘লেটারবক্সড’-এর, কেনার দৌড়ে ওটিটি ও হলিউড জায়ান্টরা

৮৮ বছর বয়সে অ্যান্থনি হপকিন্সের স্বপ্নপূরণ

এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

শ্রেকের স্পিনঅফের নায়ক ডানকি

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের দাবি ঘিরে ধোঁয়াশা