হোম > বিনোদন > সিনেমা

পরীর ডিভোর্স লেটারের খবরে রাজ বললেন, আপনার কাছেই প্রথম শুনলাম

অভিনেতা শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার কি ভেঙে যাচ্ছে? দেশের একটি টেলিভিশন চ্যানেল খবর থেকে এমন ধারণা তৈরি হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স দিয়েছেন।

এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় শরীফুল রাজের সঙ্গে। প্রশ্ন শুনে চমকে কণ্ঠে এই অভিনেতা আজকের পত্রিকাকে বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম।’

শরীফুল আরও বলেন, ‘ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরীফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তাঁরা। এরপর গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমণি। গত বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের টানাপড়েন বা বিচ্ছেদের আভাস মিললেও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সুদীপ্তা চক্রবর্তীর অতিথি জয়া আহসান

ঢাকাই সিনেমায় এবার মধুমিতা সরকার

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

কোক স্টুডিও বাংলায় আজ নতুন গান

দেশের পাশাপাশি কানাডায় মুক্তি পাচ্ছে ‘শেকড়’

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

সিনেপ্লেক্সে নতুন চার হলিউড সিনেমা

আবারও ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া

আগামী বছর মুক্তি পাবে আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা