হোম > বিনোদন > সিনেমা

নির্মাতা মামুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি অভিনেত্রী শাম্মীর

গত সপ্তাহে নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে পারিশ্রমিক পাওনাসহ নানা অভিযোগ আনেন অভিনেত্রী এলিনা শাম্মী। তিনি জানান, মামুনের তিনটি সিনেমায় অভিনয় করলেও এখন পর্যন্ত কোনো সিনেমার পুরো পারিশ্রমিক বুঝে পাননি তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর সঙ্গে ফেসবুকে মেসেজের স্ক্রিনশট শেয়ার করে অনন্য মামুন দাবি করেন, আলোচনায় আসতেই এমনটা করছেন শাম্মী। এবার আনুষ্ঠানিকভাবে অনন্য মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন শাম্মী। ক্ষমা না চাইলে নির্মাতার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী।

গত মঙ্গলবার নির্মাতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলিনা শাম্মী। সেখানে তিনি বলেন, ‘ভারতে “দরদ” সিনেমায় ১৬ দিন শুটিং করার পর আমাকে মাত্র ১৬ হাজার টাকা দিয়েছেন, যা আমার সম্মানীর চেয়ে কম। এর আগে তাঁর “কসাই” ও “রেডিও” সিনেমার পারিশ্রমিকও এখনো পরিশোধ করেননি তিনি। সম্মানী নিয়ে নয়ছয় করে শেষে আমার অনুমতি না নিয়ে ব্যক্তিগত আলোচনার মেসেঞ্জার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।’

অনন্য মামুনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে শাম্মী বলেন, ‘তিনি দরদের শুটিংয়ের সময় আমার সঙ্গে অপমানজনক ব্যবহার করেছেন। আমি অসম্মানিত বোধ করেছি। এ ছাড়া আমাকে ডাবিংয়ে ডেকে দুই ঘণ্টা অপেক্ষা করিয়ে পরে অন্য এক নারীকে নিয়ে প্রবেশ করেন এবং তাঁর ডাবিং শুরু করেন। আমি এসবের বিচার চাই।’

অন্য শিল্পীদের সঙ্গেও মামুন এমন আচরণ করেন বলে জানান শাম্মী। সবাইকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনন্য মামুনকে ক্ষমা চাইতে হবে দাবি করে এলিনা শাম্মী বলেন, ‘তাঁকে সবকিছুর জন্য সরি বলতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বলিউডের নাতালিয়া

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি