হোম > বিনোদন > সিনেমা

নাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘জলে জ্বলে তারা’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।

জলে জ্বলে তারা ইউটিউবে মুক্তি পেয়েছে তিন সপ্তাহ আগে। তবে বিষয়টি ছিল অনেকের অজানা। অবশেষে ফেসবুকে জলে জ্বলে তারা সিনেমার ইউটিউবে মুক্তির বিষয়টি জানিয়েছেন অরুণ চৌধুরী। নাম পরিবর্তনের বিষয়ে নির্মাতা জানান, ডিস্ট্রিবিউটরের ইচ্ছার কারণে ইউটিউবে নাম পরিবর্তন করা হয়েছে।

জলে জ্বলে তারা সিনেমায় সার্কাসকন্যা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তাঁর অভিনীত চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস, ঘুরে ঘুরে দেখিয়ে বেড়ায় নানা ধরনের সার্কাস। আজকের পত্রিকাকে মিথিলা জানিয়েছিলেন, চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল।

এই সিনেমায় মিথিলার বিপরীতে হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান, মনিরা মিঠু প্রমুখ।

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বলিউডের নাতালিয়া

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

গান গাইলেন বুবলী